একদিনের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। কিন্তু বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচকও কমেছে। ঢাকা ও চট্টগ্রাম দুই শেয়ার বাজারে সোমবার সূচক কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৩০৮ টি কোমপানির ৬ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৬৪৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১৪ কোটি ৩৮ লাখ ১৫ হাজার ৮৭৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ১৮ লাখ টাকা বেশি। এর আগে বৃহষ্পতিবার সর্বনিম্ন লেনদেরন পর গত রবি ও সোমবার এ দুদিনে শেয়ার বাজারে লেনদেন ঊর্ধ্বমুখি লক্ষ্য করা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে সোমবার পয়েন্ট ২৬ দশমিক ৬৬ কমে ৪৫০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট সাড়ে ৯ কমে ১৭১১ দশমিক ৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৮ দশমিক ৩৮ কমে ১০৯৬ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত ৩০৮ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, শাহাজীবাজার পাওয়ার, ওয়ান ব্যাংক, এসিআই লি., ইফাদ অটোস, গ্রামীণ ফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, শাশা ডেনিমস ও বিএসসিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক, বিএসসিসিএল, এসআইবিএল, গোল্ডেন সন, বিডি ল্যাম্পস, সিনোবাংলা, আরামিট লি., ফার কেমিক্যাল, যমুনা অয়েল।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক গতকাল ২৩ দশমিক শুণ্য ১ পয়েন্ট কমে দিনশেষে ৮৩৫৩ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।