চীনা অবকাঠামো বিনিয়োগ ব্যাংককে সহযোগিতা করবে আইএমএফ

চীনের নেতৃত্বে গঠিত অবকাঠামো বিনিয়োগ ব্যাংককে (এআইআইবি) স্বাগত জানিয়েছে আন্তর্জাতকি মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিষ্টিনা ল্যাগার্ড।
পাঁচ দিনের চীন সফরের সময় তিনি বলেন, অবকাঠামোখাতে বিনিয়োগের জন্য এআইআইবির সাথে সহযোগিতার বড় ক্ষেত্র রয়েছে। অবকাঠামোর উন্নযনে এই ব্যাংকের সাথে সহযোগিতায় সায় দেন তিনি। চায়না উন্নয়ন ফোরামেও তিনি এই ব্যাংকের প্রসংশা করেন (খবর-বিবিসি)।
 
বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে গড়ে ওঠা চীনের নেতৃত্বে গঠিত এ ব্যাংকে বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য ও অংশীদার।
 
পশ্চিমা বলয় মুক্ত হয়ে অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য গঠিত হয়। তবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই এ ধরনের উদ্যোগের সমালোচানও করে আসছে। এ ব্যাংকের মান রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রসহ অন্য  দেশের প্রতি আহ্বানও জানিয়েছে।
 সেদিক থেকে ক্রিস্টিনা লাগার্ডের এ সমর্থনকে গুরুত্বের সাথে দেখছে বিশ্লেষকরা। বেইজিং এ অনুষ্ঠিত চায়না ডেভেলপমেন্ট ফোরামের দেয়া বক্তব্যে ক্রিস্টিনা লাগার্ড আরো বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিশ্ব ব্যাংকও এআইআইবিকে সহযোগিতা করবে’।