রাজধানীতে ভুয়া সাংবাদিক গ্রেফতার

 
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মাহমুদ (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-২ জানায়, মাহমুদ নিজেকে একটি টেলিভিশন চ্যানেলের বার্তা সম্পাদক দাবি করে সাংবাদিক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে অনেকেই তার কাছে আবেদন করেন। আবেদনকারীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারিত অংকের টাকা বিকাশের মাধ্যমে  হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা র‌্যাবের কাছে অভিযোগ করার পর সোমবার সকালে ফার্মগেট এলাকা থেকে র‌্যাব মাহমুদকে গ্রেফতার করে।