দক্ষিণ এশিয়ার পাঁচ প্রযুক্তিবিদকে পুরস্কৃত করেছে সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম। সদ্যসমাপ্ত টেক সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রচলন করা ‘আইসিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক এই সম্মাননা লাভ করেন বাংলাদেশের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস-চ্যান্সেলর ড. জামিলুর রেজা চৌধুরী, ভারতের সিইএসসি লিমিডেটের ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ রায়, ভুটানের ডটকম এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ডি কে চেত্রী, নেপালের ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী বিজেন্দ্র সুয়াল এবং শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ইন্স্যুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার আজিত উজয়া সুন্দরা। পুরস্কৃতদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এসময় ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুত্ফর রহমান, শিক্ষা সচিব এনআই খান, ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের (এবিপি) আইটি বিভাগের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালি কৃষ্ণ মহাপাত্র, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।