বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে গণসচেতনতা বিষয়ে বিশেষ ভূমিকা রাখার জন্যে ‘মিডিয়া হাউস ক্যাটাগরিতে’ দৈনিক ইত্তেফাক পাচ্ছে ‘ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৫’ সম্মাননা।
যক্ষ্ম রোগ ও এর প্রতিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে ব্র্যাক এ পুরস্কারটির আয়োজন করে থাকে। মিডিয়া ক্যাটাগরিতে প্রিন্ট (বাংলা)/(ইংরেজি) ও ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। বাংলা দৈনিকের মধ্যে ‘দৈনিক ইত্তেফাক’, ইংরেজি দৈনিকের মধ্যে ‘ডেইলি অবজারভার’ ও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ‘এনটিভি’ এই সম্মাননা পাচ্ছে।
একই সঙ্গে যক্ষ্ম বিষয়ে প্রতিবেদন তৈরিতে বিশেষ অবদান রাখার জন্যে ৭টি বিভাগসহ জাতীয় পর্যায়ে মোট ২৩ জন সাংবাদিককে ‘ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫’ সম্মাননা জানানো হবে। আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে সকাল ১১টায়, মহাখালীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে এ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে।