বিধি লঙ্ঘন বন্ধে নির্বাহী হাকিম নিয়োগের তাগিদ ইসি’র

 
তিন সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে নির্বাহী হাকিম নিয়োগ করতে বলেছে ইসি।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে কমিশন বলেছে, সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন পরিলক্ষিত হচ্ছে।
ঢাকার দুই ভাগে আচরণবিধি যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকিতে রয়েছেন নির্বাচনী কর্মকর্তরা। তবে তারা নোটিস দেয়ার বাইরে কিছু করছেন না। আর বিধি লঙ্ঘনের ঘটনা দক্ষিণেই বেশি ঘটছে।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, পোস্টার-বিলবোর্ড না সরানোয় সোমবারও সাতজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
একজন নির্বাচন কর্মকর্তা জানান, দক্ষিণ ভাগে সম্ভাব্য তিন মেয়র প্রার্থীকেও মৌখিকভাবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে।