মার্কিন গায়িকা, অভিনেত্রী ও ব্যবসায়ী জেনিফার লোপেজ এ প্রথমবারের মতো তার ফ্যাশন সামগ্রী যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকোতে ছড়িয়ে দিচ্ছেন।
সোমবার স্প্যানিশ ভাষায় দেয়া বক্তব্যে এ অভিনেত্রী জানান, স্বল্প আয়ের নারীরা কিনতে পারে- এমন পোশাক তিনি বানাতে চান।
লোপেজ জানান, ‘তার ফ্যাশন সামগ্রীতে শহর ও গ্রামীণ ধারার সংমিশ্রণ রয়েছে। তিনি অভিজাত শ্রেণীর চেয়ে কর্মজীবীদের নিয়েই কাজ করতে বেশী আগ্রহী।’
লোপেজ মেক্সিকোর খুচরা চেইন শপ কোপেলের সহযোগিতায় রাজধানীতে একটি দোকান উদ্বোধন করেন। মেক্সিকোর সহ্রসাধিক দোকানে তার ফ্যাশন সামগ্রীগুলো পাওয়া যাবে।