মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৮ মার্চ শনিবার নগরীর বায়েজীদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। তরিক্বত কনফারেন্সে অংশ নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।