যান্ত্রিক ত্রুটি কারণে প্রায় ৪ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সার উত্পাদন শুরু হয়েছে।
এদিকে কারখানা ৪ দিন বন্ধ থাকায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৫ হাজার টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।
তবে কারখানা গুদামে পর্যাপ্ত পরিমাণ আমদানি করা সার মজুদ থাকায় ডিলারদেরকে সার সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন কারখানা কর্তৃপক্ষ।
জানা যায়, গত শুক্রবার বিকালে কারখানাটির বিদ্যুৎ প্লান্টসহ সব কটি প্লান্ট (অ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্লান্ট) এক যোগে বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চালু করেছে।