গাজীপুরে বাড়ির ছাদ থেকে কিশোরের লাশ উদ্ধার

 
গাজীপুর মহানগরীর চতর এলাকার দু’তলা একটি বাড়ির ছাদ থেকে সোমবার রাতে ওয়ার্কসপ দোকানের কর্মচারির আরিফ হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ নোয়াখালী জেলা সদরের আলী আকবরের ছেলে।
 

জয়দেবপুর থানার এসআই মো. শামীম হোসেন জানান, আরিফ হোসেন এক মাস আগে ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ওয়ার্কশপে চাকরি নেয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার পার্শ্ববর্তী মতিউর রহমান মতি পাগলার দোতলা বাড়ির  ছাঁদে তার লাশ পাওয়া যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের রয়েছে। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর ওই বাড়ির বসবাসরত এক মহিলা ছাদে থাকা কবুতর ধরে খোপে ঢুকাতে  গিয়ে ওই লাশ  দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।