ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পেলো ‘দৈনিক ইত্তেফাক’

 
‘ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫’ পেলো ‘দৈনিক ইত্তেফাক’ ও ২৩ গণমাধ্যমকর্মী। যক্ষা বিষয়ে গণসচেতনতা বাড়াতে বিশেষ ভুমিকা রাখার জন্যে ‘মিডিয়া হাউজ ক্যাটাগরিতে’ দৈনিক ইত্তেফাক এ পুরস্কার পায়।
 
মঙ্গলবার সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন অডিটরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ পুরস্কার প্রদান করেন। ইত্তেফাক এর ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। একইসঙ্গে যক্ষা বিষয়ে সাংবাদিকতায় ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পান ইত্তেফাকের রাবেয়া বেবী।
 
ইত্তেফাকসহ আরো দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড’ পায়। এর মধ্যে ইংরেজি পত্রিকা ডেইলি অবজারভার ও ইলেকট্রনিক মিডিয়া এনটিভি এই পুস্কার পায়।
 
যক্ষা বিষয়ে সাংবাদিকতায় ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পান জাতীয় ও আঞ্চালক পর্যায়ের ২৩ জন সাংবাদিক। জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টর শিপন হাবীব, দ্বিতীয় পুরস্কার পান দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টর রাবেয়া বেবী, তৃতীয় পুরস্কার পান দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টর সেবিকা দেবনাথ। সাত বিভাগের মধ্যে— খুলনা বিভাগের দৈনিক গ্রামের কাগজ এর ব্যুরো চিফ কাজী শামীম আহমেদ, একই কাগজের প্রধান প্রতিবেদক জুয়েল মৃধা, দৈনিক সংবাদ’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী। বরিশাল বিভাগ’র প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি মো. নেয়ামতউল্লাহ, দৈনিক আজকের ভোলা’র স্টাফ রিপোর্টার আদিল হোসেন তপু, দৈনিক সত্য সংবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টর আরিফ হোসেন সুমন। সিলেট বিভাগ থেকে সাপ্তাহিক সুনামগঞ্জের কথা’র সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির দৈনিক অরণ্যবার্তার রিপোর্টার আবু দাউদ, কক্সবাজারের দৈনিক খবর’র জেলা প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক যায়যায়দিন’র নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু। রংপুর বিভাগ থেকে, দৈনিক আমাদের সময়রে বিশেষ প্রতিনিধি মো. আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর দৈনিক উত্তর বাংলা’র নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দৈনিক নীলফামারির বার্তা’র স্টাফ রিপোর্টর মো. বাপ্পী রহমান।
রাজশাহী বিভাগ থেকে দৈকি যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার আরিফ রেহমান। ঢাকা বিভাগ থেকে সাপ্তাহিক বাংলাভুমি’র চিফ এডিটর সৈয়দ মোকছেদুল আলম, দ্যা ডেইলি স্টার’র মুিন্সগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা, দৈনিক জনকণ্ঠে’র মুন্সিগঞ্জ নিজস্ব প্রতিবেদক মীর নাসির উদ্দিন।
‘যক্ষা বিষয়ক সাংবাদিকতায় ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশীয় প্রতিনিধি ডা. নাভরত্নসামি প্যারানাইথেরান। ন্যাশনাল টিবি কন্টোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর ডা. আহম্মদ হোসেন খান, স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা’র নিউজ এডিটর শাহনাজ মুন্নী।