স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, এডুকেশন ইউএসএ, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।
স্বাধীনতা দিবস বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।