আমেরিকান সেন্টারের অনুদান প্রস্তাব আহ্বান

 
 
 
বাংলাদেশের সামাজিক, শিক্ষাগত, পরিবেশগত ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধনে কাজ করছে এমন প্রতিষ্ঠান অথবা শৈল্পিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত প্রকল্পগুলোকে অনুদান প্রদানের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার আবেদনপত্র আহ্বান করছে।  আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭ মে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপত্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপত্তিতে বলা হয়, যে সকল বেসরকারি সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, ট্রাস্ট, কমিউনিটি - ভিত্তিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বৈধ এবং যুক্তরাষ্ট্র সরকারের সাথে নিবন্ধন রয়েছে তারা এই অনুদানের জন্য আবেদন করতে পারবে। অনুদানের আবেদন সর্বনিম্ন তিন হাজার ডলার বা ২৩৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার ডলার বা ১,৯৭৫,০০০ টাকা।   
 
আগ্রহী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের এই ঠিকানায় http://dhaka.usembassy.gov/. বিস্তারিত তথ্য জানতে পারবে। এ ছাড়াও অতিরিক্ত তথ্যের জন্য এই ঠিকানায় ইমেইল করা যাবে: [email protected]/* */.