গরুর প্রস্রাব দিয়ে অফিস পরিষ্কারের নির্দেশ


গরুর প্রস্রাব দিয়ে অফিস পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। বুধবার তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে অফিস পরিষ্কারের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহারের পরিবর্তে গরুর প্রস্রাব ব্যবহারের নির্দেশ দেন তিনি।
গরুর প্রস্রাব পান করলে ক্যানসার নিরাময় হয়- ভারতের এক এমপির এমন যুক্তির পর বুধবার এই নির্দেশ দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।