ইসিতে যাবে বিএনপির ‘শত নাগরিক কমিটি’

বিএনপি সমর্থক একদল পেশাজীবী নেতা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে যাবেন।
বুধবার বিকালে ‘শত নাগরিক কমিটি’র ব্যানারে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন বলে কমিটির এক সদস্য জানান।
নির্বাচন কমিশন থেকে বিকাল সাড়ে তিনটায় সাক্ষাতের সময় দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা ইয়াসমীন মুন্নী এবং সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার থাকবেন।