চট্টগ্রামে ট্রাকচাপায় যুবকের মৃত্যু


চট্টগ্রামের পটিয়ায় ট্রাকচাপায় আব্বাস উদ্দিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শান্তিরহাট ও মনসার টেক এলাকার মাঝামাঝি স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস উদ্দিন উপজেলার শান্তিরহাট এলাকার আব্দুল আলমের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে আব্বাস রাস্তা পার হওয়ার সময় পটিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।