ইসিতে আশ্বস্ত বিএনপি ঘেঁষা ‘শত নাগরিক’ কমিটি

 
নির্বাচন কমিশনে বিএনপি ঘেঁষা পেশাজীবী নেতাদের একটি প্রতিনিধি দল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন,  নির্বাচন কমিশনের আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছি। কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য আমরা আরো ২/৩ দিন সময় চেয়েছি। তবে এটা আমাদের বড় আবেদন বা জোড়ালো আবেদন ছিল না।
 
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ  ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
 
প্রতিনিধি দলে খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা ইয়াসমীন  মুন্নী এবং সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার আছেন বলে জানা গেছে।