আসন্ন ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে কি না সেই প্রশ্নের অবসান হতে যাচ্ছে আজই। দলটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান মেয়র এম মনজুর আলমকে সমর্থনের কথা জানাবে বিএনপি।
বিএনপির এই সংবাদ সম্মেলনের খবর দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব সেলিম।