লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ শিশু মো. জিহাদ হোসেনের (৫) লাশ তার বাড়ীর পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মইন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে। চারদিন আগে শিশুটি নিখোঁজ হয় বলে তার অভিভাবক জানান।