মনোনয়নপত্র নিলেন মাহি ও রনি

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন নিয়েছেন মাহি বি চৌধুরী। আজ বুধবার তারা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
 

আগারগাঁওয়ে স্থাপিত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার গড়া ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’ এর চার সদস্য। পরে সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শোভন বলেন, ‘আমরা সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি।’