নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্কুলজ এর সঙ্গে বৈঠক করেন।
তারা ইউরোপে বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সামাজিক ব্যবসা চালুর বিষয়ে আলোচনা করেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় সামাজিক বৈশ্বিক ব্যবসা সম্মেলনে বক্তব্য রাখার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেন।
অন্যদিকে, ড. ইউনূস টেকসই বিশ্ব গড়তে অর্থনীতি ও নীতিমালা ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে এক বৈঠকে বক্তব্য রাখেন।