বাংলাদেশের মুক্তার আলীকে পেছনে ফেলে ২৩টি ছক্কা মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন কলিন মানরো। নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মঙ্গলবার সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ১৬৭ বলে ২৮১ রান করার পথে ছক্কার রেকর্ডটি গড়েন মানরো, ১৭টি চারও মারেন তিনি।
এই ঘরানার ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ছিল বাংলাদেশের ব্যাটসম্যান মুক্তার আলীর। গত বছর এপ্রিলে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে ১৬টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন তিনি।