ভারত-অস্ট্রেলিয়া এর আগে ১১৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়।
অস্ট্রেলিয়া ৬৭ ম্যাচে জয়ী, ভারত ৪০ ম্যাচে। ফল হয়নি ১০টিতে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এর আগে ১৪ বার মুখোমুখি হয় উভয় দল। অস্ট্রেলিয়া ১২টিতে এবং ভারত কেবল এক খেলায় জয়ী হয়। ফলহীন ছিল একটি ম্যাচ। সর্বশেষ এই মাঠে অনুষ্ঠিত ২৬ জানুয়ারীর খেলাটি ১৬ ওভারের পর বৃষ্টির কারণে শেষ হতে পারেনি।
অস্ট্রেলিয়া
অধিনায়ক: মাইকেল ক্লার্ক
কোচ: ড্যারেন লেহম্যান
দল: মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, জর্জ বেইলি, প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, ব্রাড হ্যাডিন, জস হ্যাজলেউড, মিসেল জনসন, মিসেল মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, স্টিভ ম্মিথ ও মিশেল স্টার্ক।
চলতি বিশ্বকাপে এই পর্যন্ত নিজেদের সাত খেলায় পাঁচটিতে জিতেছে অস্ট্রেলিয়া। অপর দুটিতে নিউজিল্যান্ডের কাছে এক উইকেটে হারে এবং বাংলাদেশের সাথে খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
সেরা পারফরমার
গ্ল্যান ম্যাক্সওয়েল ৩০১ রান, এক ইনিংসে সর্বোচ্চ ১০২ রান। ব্যাটিংয়ে পাশাপপাশি তিনি অফ স্পিন বোলিং করে থাকেন। বিশ্বকাপের তার উইকেট শিকার পাঁচটি।
ডেভিড ওয়ার্নার ২৮৮ রান, এক ইনিংসে সর্বোচ্চ ১৭৮ রান।
মিশেল স্টার্ক বিশ্বকাপে ১৮ উইকেট শিকার করেন। ভারতীয় ব্যাটসম্যানদের আতঙ্কের নাম স্টার্ক।
ভারত
অধিনায়ক: মহেন্দ্র সিং ধোনি
কোচ: ডানকান ফ্লেচার
দল: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, স্টুয়ার্ট বিন্নি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল, রবি চন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব ও মোহিত শর্মা।
চলতি বিশ্বকাপে সাত খেলার সবকটিতেই জিতে ভারত।
ভারতের সেরা পারফরমার
শেখর ধাওয়ান ৩৬৭ রান, এক ইনিংসে সর্বোচ্চ ১৩৭ রান। বিরাট কোহলি ৩০৪ রান, এক ইনিংসে সর্বোচ্চ ১০৭। মোহাম্মদ সামি ও উমেশ যাদব ১৭ ও ১৪টি করে উইকেট শিকার করেন। অজি পেসার স্টার্কের বিপক্ষে লড়াই হবে ভারতের মুল ব্যাটসম্যান বিরাট কোহলির।