২৫ মার্চ কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখা আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ২৯ মাস পর ও ত্রি-বার্ষিক কমিটির মেয়াদ পূর্তির ৭ মাস আগে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠিত হলো। জেলা কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু ও সাধারন সম্পাদক আজগর আলী এ কমিটির অনুমোদন দিয়েছেন।
৬৭ সদস্য বিশিষ্ট মিরপুর উপজেলা শাখা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি পদে আলহাজ এ্যাড. আব্দুল হালিম সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন।
এ ছাড়া কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন, আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু (সিনিয়র সহ-সভাপতি), রবিউল হক রবি (সহ-সভাপতি), নজরুল ইসলাম সেন্টু (সহ-সভাপতি), বিশ্বজিৎ বিশ্বাস (সহ-সভাপতি), হবিবুর রহমান হবি (সহ-সভাপতি), রুহুল আজম (সহ-সভাপতি), জসিম উদ্দিন বিশ্বাস (সহ-সভাপতি), আনারুল ইসলাম মালিথা (যুগ্ম-সাধারন সম্পাদক), আতাহার আলী (যুগ্ম-সাধারন সম্পাদক), তৌহিদুল ইসলাম তৌহিদ (যুগ্ম-সাধারন সম্পাদক), এ্যাড. আমিনুজ্জামান রাজু (যুগ্ম-সাধারন সম্পাদক), আব্দুল আওয়াল (কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক), আবু তাহা (তথ্য ও সবেষণা সম্পাদক), আরিফুজ্জামান আরিফ (ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক), রাশেদুজ্জামান ছন্দ (দপ্তর সম্পাদক), আজিজুল হক (ধর্ম সম্পাদক), বি এম জুবায়ের রিগ্যান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), গুলজার হোসেন (বন ও পরিবেশ সম্পাদক), মামুনুর রহমান (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক), মোছাঃ মর্জিনা খাতুন (মহিলা বিষয়ক সম্পাদক), মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (মুক্তিযোদ্ধা সম্পাদক), মহাম্মদ আলী জোয়ার্দ্দার (শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক), আমিরুল ইসলাম মাষ্টার (শ্রম ও কর্মসংস্থান সম্পাদক), তকরিম উদ্দিন খাঁন (সাংস্কৃতিক সম্পাদক), ডাঃ আব্দুল করিম (স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক), রুহুল আলম বিশ্বাস ( সাংগাঠনিক সম্পাদক), আব্দুল্লাহ আল মতিন লোটাস (সাংগাঠনিক সম্পাদক), কামাল হোসেন (সাংগাঠনিক সম্পাদক), মাহাবুল হোসেন (সহ-দপ্তর সম্পাদক), মাহাবুল হক খাঁন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোঃ আব্দুল জলীল (অর্থ সম্পাদক)। এ ছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন, আলহাজ সৈয়দ নিজাম উদ্দিন লাইট, নিজাম উদ্দিন জোয়ার্দ্দার, আবুল কাশেম, হাসান আলী, আলহাজ মোয়াজ্জেম হোসেন রাজ, রবিউল ইসলাম, শামসুল আরেফিন অমুল্য, রবিউল ইসলাম, আলহাজ আব্দুস সালাম, সেলিম আহাম্মেদ বিশ্বাস, এনামুল হক বিশ্বাস, নবিছুদ্দিন মাষ্টার, শাহার আলী, জাহিদ হোসেন, আবু হাসনাত সাল্লু, আনিছুর রহমান, এ্যাড. আসাদুজ্জামান, আবুল কাশেম জোয়ার্দ্দার, নূরুল ইসলাম নূরু, শারমিন আক্তার নাসরিন, কৃষ্ণপদ হালদার, লিয়াকত আলী, আব্দুস সাত্তার, আব্দুল জলীল, সাইদুর রহমান, একরামুল হক, আতর আলী, কুরবান আলী বিশ্বাস, সেকেন কবিরাজ, খলিলুর রহমান, মুকুল হোসেন, শুকুর আলী ও রফিকুল ইসলাম।
উল্লেখ্য এক যুগেরও বেশি সময় পর ২০১২ সালের ১০ অক্টোবর মিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দিন কমিটি ঘোষণা করার কথা থাকলেও অভ্যন্তরীন কোন্দলসহ বিভিন্ন কারণে সে সময় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা যায়নি।