স্মৃতিসৌধে যাননি খালেদা জিয়া

 
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও আবদুল মঈন খানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার সকালে পুস্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া অবরুদ্ধ, তাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি।’
মঈণ খান বলেন, তার (খালেদা জিয়া) পক্ষে দেশের জনগণ শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল ইসলাম, বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ