কোহলিতে হতাশ আনুশকা!

 
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমি-ফাইনালে লড়াই করছে অস্ট্রেলিয়া ও ভারত। সেখানে ভারতীয় ক্রিকেট দলের ভাইস-ক্যাপ্টেন বিরাট কোহলিকে উত্সাহ দিতে গ্যালারিতে উপস্থিত আছেন তার প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
অস্ট্রেলিয়ার দেয়া ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছে ভারত। বিরাট ব্যাট হাতে মাঠে নামার পরপরই টিভির ক্যামেরায় ধরা পড়েন আনুশকা। বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে। কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে যায়। কেননা, মাঠে নামতে না নামতেই সাজঘরে ফেরেন কোহলি। অস্ট্রেলিয়ার মিচেল জনসনের বলে হাডিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩ বলে ১ রান করতে পেরেছিলেন কোহলি।  বিরাট ফেরার সাথে সাথে টিভি ক্যামেরার পর্দায় ধরা পরেন আনুশকা। সেখানে বেশ হতাশ দেখা যায় তাকে।