বহুল আলোচিত পেট্রোব্রাস দুর্নীতির সাথে জড়িত অভিযুক্ত কোম্পানিগুলোর সাথে ‘বড় ধরনের কোনো দরকষাকষি’ করবে—এমন অভিযোগ প্রত্যাখান করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সরকার।খবর রয়টার্সের।
দেশটি বর্তমানে ব্যাপক আকারে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। আর এ বিপর্যয় রোধকল্পে বা কমিয়ে আনতে দুর্নীতিগ্রস্ত ২৪টি নির্মাণ ও প্রকৌশল ঠিকাদার কোম্পানির সাথে সহজ শর্তে চুক্তি করতে আগ্রহী দিলমা সরকার। কিন্তু এমন অভিযোগ সরকার অস্বীকার করেছে। পেট্রোব্রাস কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে এ কোম্পানিগুলোর তদন্ত চলছে। এর ফলে তাদের প্রকল্প বন্ধ রাখতে হয়েছে। সেই সাথে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস থেকে অর্থ আসা বন্ধ হয়ে যাওয়ায় কাজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে দেশটির উচ্চপর্যায়ের কিছু ঠিকাদার কোম্পানি তাদের সাথে সরকার যেন দরকষাকষিতে বসে বা একটি আপসে আসে সে জন্য সরকার এবং বিচার বিভাগকে চাপ প্রয়োগ করছিল বলে গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়। কিন্তু সরকারি কৌঁসলীরা বলেছেন—এ ধরনের সহজ শর্তে চুক্তি তাদের অপরাধ তদন্তে বাধা সৃষ্টি করবে, যারা রাষ্ট্রীয় তেল কোম্পানির সাথে চুক্তি করার লক্ষ্যে কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার দায়ে অভিযুক্ত।
অ্যাটর্নি জেনারেল লুইস ইনাসিও এডামস বলেছেন, ‘এটা বড় ধরনের কোন চুক্তি নয়। এটা তদন্তেও কোনো প্রভাব ফেলবে না, বরং আইনজীবীদের আরো নতুন কোনো তথ্য দিতে পারে।’