দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার একদিন পর বৃহস্পতিবার মাদ্রাজ গেছেন হাজি মোহাম্মদ সেলিম।
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে তিনি নির্বাচন করার কথা বললেও দলের হাইকমান্ড থেকে তাকে নির্বাচন না করতে বলা হয়। বুধবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হাজি সেলিম।
বৃহস্পতিবার দুপর ১টার দিকে হাজি সেলিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, চিকিত্সার জন্য তিনি ঢাকা ছাড়ছেন। সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তুতি নিতে গিয়ে শরীর অসুস্থ হয়ে পড়েছে। তাই চিকিত্সার জন্য মাদ্রাজ যাচ্ছি। মাদ্রাজে চিকিত্সা শেষে আযমীর শরীফ জিয়ারত করে তিনি দেশে ফিরবেন।