স্বাধীনতা দিবস উপলক্ষে কোন কর্মসূচি ছিলেন না বিএনপির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের কোন কর্মসুচিতে ছিলেন না। প্রতি বছর তিনি জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেন। দলের আলোচনা সভায়ও উপস্থিত থাকতেন। এবার কোন কর্মসূচিতে অংশ নেননি। একুশে ফেব্রুয়ারী শহীদ মিনারে যাননি তিনি।
 
তবে গুলশান অফিসে দোয়া মাহফিলের আয়োজন করেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বেগম জিয়া অবরুদ্ধ। তাই স্মৃতিসৌধে যেতে পারেননি।
 
এদিকে বঙ্গভবনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২১ সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানান। তবে তারা বঙ্গভবনের অনুষ্ঠানে যোগ দেননি।
 
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্যরা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে যেসব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে দীর্ঘ প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে কারারুদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যরা অনেকেই আত্মগোপনে।