ভারতের হারে টিএসসিতে উৎসব মিছিল


বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের বিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনন্দ মিছিল করেছে ক্রিকেট-প্রেমীরা। বৃহস্পতিবার বিকেলে ভারতের শেষ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আনন্দ মিছিল নিয়ে টিএসসিতে এসে জড়ো হন ক্রিকেট-প্রেমীরা।
 

উল্লেখ্য, সেমিফাইনালে ইতিহাস গড়া রান তাড়া করতে নেমে ভারত  ৪৬.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়।ফলে দলটি ৯৫ রানে পরাজিত হয়।
 

সিডনিতে প্রথমে ব্যাট করে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩২৮ রান করে। এরআগে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে সবচেয়ে বেশি রান ছিল ২৯৯।
কোয়ার্টার ফাইনালে  বাজে আম্পায়ারিং এর কারণে থারতের কাছে বাংলাদেশ হেরেছে-এদেশের ক্রিকেট প্রেমীরা তাই মনে করছে। আম্পায়ারিংয়ে ভারতের প্রভাবি ছিল এই অভিযোগে তারা প্রতেবেশী রাষ্ট্র ভারতের বিপক্ষে সমর্থন দেয়।