ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। শুক্রবার তার পক্ষ থেকে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট একে এম শাহজাহান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।