বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সকালে টুৃিঙ্গপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
পরে ভিসি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, ডেন্টাল বিভাগের ডিন ডা. আলী আসগার মোড়ল, সহকারী প্রক্টর অধ্যপক ডা. আতিকুর রহমান, অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ডা. জামাল উদ্দিন খলিফা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।