লালমনিরহাটে এক রশিতে ২ বোনের আত্মহত্যা

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার ৭নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকায় একই রশিতে দুই বোন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই উপজেলার তাত্রারপাড় কলাবেচাটারী এলাকার সফিকুল ইসলামের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে ৭ম শ্রেণির নাসরিন আক্তার নার্গিস (১৩) বাড়ির পাশে একটি আমগাছে একই রশিতে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন। তারা দুজনেই পাটগ্রাম এ.পি সিনিয়ার মাদ্রসার ছাত্রী বলে জানা গেছে। তবে তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।