সিটি নির্বাচনে একক প্রার্থী দেবে ১৪ দল

 
 
 
 
 
 
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলার পদে একক প্রার্থী দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবারের মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হওয়ার পর রবিবার ১৪ দলীয় জোট-সমর্থিত একক প্রার্থী নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে রবিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  
উল্লেখ্য, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে আনিসুল হক, সাইদ খোকন এবং আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে। তবে কাউন্সিল পদে এখনো কাউকে সমর্থন দেয়া হয়নি। এ পদে প্রায় বার শ প্রার্থী আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী।