‘সিটি নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিশ্চিহ্ন হবে’

 
 
 
 
 
 
 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেয়ার মতো ভুল করলে বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে।’ শুক্রবার সকালে বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তি যোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
অযথা শর্তারোপ না করে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ যাকে ভোট দেবে সে-ই বিজয়ী হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে, তার খেসারত তাদের দিতে হচ্ছে। এবার তারা একই ভুল করবে না—এটা সবার প্রত্যাশা।’
সংলাপ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি মানুষ পোড়ানো দল, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।’