মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন জানাই। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের মানুষ খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে প্রসূতি মায়ের স্বাস্থ্য থেকে দারিদ্র্য দূরীকরণসহ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের সুশীল সমাজ ও উদ্যোক্তাদের বলিষ্ঠ অবদানের জন্য ধন্যবাদ জানাই। তাদের অবদানে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ একটি বৈশ্বিক মডেল হিসেবে প্রতিনিধিত্ব করছে। একটি সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র একনিষ্ঠ অংশীদার হিসেবে পাশে রয়েছে। আমি সব বাংলাদেশির জন্য একটি আনন্দময় ও উত্সবমুখর স্বাধীনতা দিবস কামনা করছি।’