মারিজুয়ানা পর্বতে অগ্নিকাণ্ড!

হিমালয়ের মাউন্ট এভারেস্ট কিংবা ইউরোপের আল্পস পর্বত নয়, ইন্দোনেশিয়ার মারিজুয়ানা পর্বতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে!
ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে অনেক মারিজুয়ানা নামের মাদকদ্রব্য জব্দ করে। এরপর রাজধানী জাকার্তার পশ্চিমের একটি গ্রামে এসব মারিজুয়ানা এক জায়াগায় জড়ো করা হয়। সেগুলো একত্র করার পর একটি ছোট্ট পর্বতে পরিণত হয়! এরপর পুলিশ তাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু মারিজুয়ানা ধ্বংসে পুলিশের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একটি খোলা জায়গায় এই মাদকদ্রব্য পোড়ানোর ফলে সেখানকার অধিবাসীদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। এমনকি অনেক সাংবাদিকও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ মারিজুয়ানা আগুন দিয়ে পোড়ানোর সময় পুলিশ কাউকে মাস্ক পরার বিষয়ে সতর্ক করেনি। যদিও পুলিশ সদস্যরা সেটি পরেছিল। - দ্য টেলিগ্রাফ