গাজীপুরে কেরাম খেলা নিয়ে সংঘর্ষে শ্রমিক খুন

 
গাজীপুরের কাশিমপুরে কেরাম খেলা নিয়ে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। 
নিহত আনোয়ার হোসেন (২১) ময়মনসিংহের সদর থানার সিদলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। 
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে কাশিমপুর জেলখানা সড়কে কেরাম খেলা নিয়ে দুই দল যুবকের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আনোয়ারকে মারধর ও বুকে ছুরি মারা হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোবারক হোসেন জানান,
আনোয়ার কোনাবাড়ির একটি  পোশাক কারখানায় কাজ করতেন।