বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে শনিবার দুই কোটি টাকা মূল্যের সামুদ্রিক সিগনালে ব্যবহৃত নেভিগেশন মেশিনের যন্ত্রপাতিসহ ভারতীয় পণ্য জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় কেউ আটক হয়নি।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, বেনাপোল সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মালামাল ভারত থেকে পাচার হয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় জব্দ করা হয় সামুদ্রিক সিগনালে জাহাজে ব্যবহৃত নেভিগেশন মেশিনের যন্ত্রপাতি, ক্যানসারের ঔষধ ও মেডিক্যাল যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য। এগুলোর মূল্য দুই কোটি টাকা বলে বিজিবি জানায়। এসব মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে। পাচারের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।