মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিলেন।
শুক্রবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় সান মার্টিন দে পোর্রেস শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। একমাত্র বেঁচে যাওয়া আরোহীকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। বাজে আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি'র।