ভালো নেই ডিওন

 

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জনপ্রিয় সঙ্গীতশিল্পী সেলেনা ডিওনের। অনেকদিন ধরেই তার স্বামী রেনে আঙ্গেলিল অসুস্থ। ঠোঁটে ক্যান্সারের বিপক্ষে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছেন তিনি। নিজে থেকে খাবারও খেতে পারেন না তিনি। আর বর্তমানে তার দেখাশোনা করেই ব্যস্ত আছেন ডিওন। টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গান দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ডিওন। পাঁচবার গ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই তারকা বলেন, ‘আমার স্বামী খুব অসুস্থ। সে নিজে থেকে খাবারও খেতে পারে না। আমাকেই তাকে খাইয়ে দিতে হয়। এক ধরণের বিশেষ টিউবের মাধ্যমে সে খাবার গ্রহণ করে। দিনে তিনবার তাকে এভাবে খাওয়াতে হয়।’ ৪৬ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমরা হয়তো ভালো নেই। তারপরেও একসাথে আমরা স্বপ্ন দেখছি। আমরা একসাথে বেঁচে থাকতে চাই। কিন্তু জীবনটা অনেক কঠিন। আমি জানি না আমরা কতদিন এভাবে একসাথে থাকতে পারবো।’