মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ইলিশ পরিবহনের ২টি বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। এ সময় ইলিশ পরিবহনের একটি বাস এবং মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে যায়। সংঘর্ষ কবলিত ইলিশ পরিবহনের অপর বাসটি সড়কের উপর থেমে যায়।শনিবার বিকালে কুচিয়ামোড়ায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য দিয়ে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ভাগ্যক্রমে উভয় বাসের যাত্রীরা বেঁচে যায়। বাস দু'টি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।