রেকর্ড সংখ্যক পাঁচবার শিরোপা জয়ের ব্যাপারে দারুণভাবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক শনিবার বলেছেন, ‘আমার বিশ্বাস আমরা সেরাটা খেলতে পারলে নিউজিল্যান্ডকে হারাতে পারব। এখানে আমি ফেভারিট বা ফেভারিট না এ বিতর্কে আমি যেতে চাই না।’
এ দিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাজিকররা অস্ট্রেলিয়ার পক্ষেই বাজির পাল্লা ভারি রেখেছেন। টুর্নামেন্ট জয়ের বিষয়ে তারা অস্ট্রেলিয়ার পক্ষে বাজির দর দিয়েছে ৯-৪ ব্যবধানে। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ক্লার্ক বলেন, ‘এই টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টেই তারা আমাদের একবার হারিয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি সেরাটা খেলতে পারি তাহালে আগামীকাল তাদের হারাতে পারব।’