বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

জনগণের কল্যাণে কাজ করব: সাঈদ খোকন

 
 
জনগণের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাঈদ খোকন বলেছেন, ‘তার নির্বাচন করার মূল লক্ষ্য জনগণের সেবা করা।’
 
শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, সকালের অংশগ্রহণের সিটি নির্বাচন হোক এটা আমরা চাই। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে এটাই সবার প্রত্যাশা। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।