বজ্রপাতের শব্দে এক মহিলা নিহত

কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বজ্রপাতের শব্দে একই পরিবারের ১ মহিলা নিহত এবং ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের মুত শফিক উল্ল্যার স্ত্রী তাহেরা খাতুন (৬০) বজ্রপাতের তীব্র শব্দে নিজ বাড়ীতে মারা যায়। একই সময়ে একই ঘরে নিহতের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫) ও তার বোন মনোয়ারা বেগম (২৫) ঘরের মধ্যে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়। আহতরা কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে আসেন।