জয়পুরহাটের পাঁচবিবিতে টেম্পু-ভটভটি সংঘর্ষ নিহত দুই

জয়পুরহাটের পাঁচবিবিতে শনিবার রাত আটটায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের উঁচাই নামক স্থানে শ্যালো চালিত টেম্পু ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জনি (২৫) নামে এক টেম্পু যাত্রী নিহত হয়। এছাড়া ৬ যাত্রী আহত হলে তাদের প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপুল(৩০) নামে আরো একজনের মুত্যু হয়। নিহতদের বাড়ি ওই উপজেলার নান্দাইর গ্রামে বলে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের চিকিৎসার খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।