ক্রিকেট বিশ্বকাপের ট্রফি দিতে পারছেন না মুস্তফা কামাল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বিশ্বকাপের ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দিবে না বলে সিদ্ধান্ত হয়েছে। শনিবার মেলবোর্নে এক অনানুষ্ঠানিক বৈঠকে আইসিসি এ সিদ্ধান্তগ্রহণ করে। 
ধারনা করা হচ্ছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করায় সভাপতি মুস্তফা কামালকে ট্রফি দেয়া থেকে বিরত রাখা হচ্ছে!
প্রচলিত নিয়মে ক্রিকেট হোক বা ফুটবল, যে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন সংস্থাটির সভাপতি। ২০১১ ক্রিকেট বিশ্বকাপেও তা হয়েছে। সে সময়ে আইসিসির সভাপতি ছিলেন এন শ্রীনিবাসন। সহ-সভাপতি ছিলেন আ হ ম মুস্তফা কামাল। শ্রীনিবাসনই সেবার বিজয়ী ভারতীয় দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।