রাজশাহীতে পুলিশের গুলিতে আহত ৩

 
রাজশাহীতে পুলিশের ছোড়া শটগানের গুলিতে তিন যুবক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙা মোড়ে এই ঘটনা ঘটে।
তারা হলেন- পারভেজ, শুভ ও তুষার। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলমের ভাষ্য, নগরীর কাশিয়াডাঙা মোড়ে চেকপোস্টে পুলিশ পরীক্ষা করার সময় মোটরসাইকেল আরোহী তিন যুবক ব্যাগ থেকে অস্ত্র বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

তিনি আরো জানান, এ ব্যাপারে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।