সুজানগরে ট্রাক চাপায় পথচারী নিহত


পাবনার সুজানগর-কাজীরহাট সড়কের রতনগঞ্জ এলাকায় রবিবার ট্রাক চাপায় রইচ উদ্দিন (৩৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী জেলার পাংসা উপজেলার চরপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। জানা যায়, দুপুরে রইচ উদ্দিন ওই স্থান দিয়ে সড়ক অতিক্রমকালে এই দুর্ঘটনা ঘটে।