ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর পর এবার মনোনয়পত্র নিলেন তার ছেলে তাবিথ এম আউয়াল। রবিবার দুপুরে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাবিথের পক্ষে মনোনয়নপত্র তোলেন তার প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম।
সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন, বিকালের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
এর আগে উত্তরে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার দুই ছেলে তাফসির ও তাজওয়ার আউয়াল।